ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পালিত হচ্ছে মহানবমী পূজা। আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে উক্ত মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে পূজা-অর্চনা, হোম যজ্ঞ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা দেবী দুর্গার কাছে দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। এ সময় বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ উক্ত পূজায় অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।