ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সোমবার (১৯ অক্টোবর) তিনি কোমরপুর শর্মাপাড়া আখসেন্টার মন্দির, মাচ্চর ইউনিয়নের ধুলদি পশ্চিম মাঝিপাড়া দুর্গামন্দির এবং রেলগেট বাজার মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় মণ্ডপ কমিটির কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।