ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান রাজশাহীতে আগমন করতে যাচ্ছেন। তাঁর এই আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সনি আকরাম। এক বার্তায় তিনি বিএনপি চেয়ারম্যানের রাজশাহী সফরকে সফল ও সার্থক করার আহ্বান জানান।