ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেবী দুর্গার প্রতীক হিসেবে আট বছর বয়সী শিশু মোহিনী দত্তকে কুমারী রূপে পূজা করা হয়।
মোহিনী দত্ত ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নৃপেন্দ্র নাথ দত্ত ও রিঙ্কু দত্তের মেয়ে। সে স্থানীয় কৃষ্ণপুর বিনাপানি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মোহিনীকে ‘কুব্জিকা’ নামে পূজা করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় শিশুকন্যার মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির প্রতীকী আরাধনা করা হয়। এর মাধ্যমে নারীশক্তি, পবিত্রতা ও মাতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুমারী পূজা উপলক্ষে সকাল থেকেই শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে ভক্তদের সমাগম ঘটে। পূজায় অংশ নেওয়ার পাশাপাশি ভক্তরা পরে প্রসাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন দেবজিৎ ব্যানার্জি। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।