ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে শহরের ময়েজ মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তাদের হাতে ১০টি করে শাড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল হিসাব রক্ষক, কৃষ্ণ সাহা, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা, সহসভাপতি চিকিৎসক প্রকাশ স্বরূপ অপু, উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল ফরিদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তারা।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।