ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন পূজামণ্ডপে সপ্তমী পূজা উপলক্ষে মায়ের ধমণিতে আগমন উপলক্ষে নবপত্রিকা স্থাপন, সপ্তমী বিহিত পূজা, কলাবউ স্নান, পুষ্পাঞ্জলি প্রদান ও দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন।

পূজা শেষে বিভিন্ন মণ্ডপে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গোৎসব উদ্‌যাপন করছেন। এদিকে পঞ্জিকা অনুযায়ী এ বছর দুই দিন সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে আগামীকালও সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে।