আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে গত ১৬ অক্টোবর একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার ছোটন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। বৈঠকে এনসিপির লক্ষ্য ও উদ্দেশ্য, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গঠন নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। বক্তারা বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।