ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ময়ামারী মোড়ে অবস্থিত মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কারী মাওলানা জিয়াউর রহমান, সভাপতি, ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ ফাউন্ডেশন ভোলাহাট। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসেন, মাওলানা বদরুজ্জামান, মাওলানা এনামুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, কারী আলাউদ্দিন সাহেব, ওলামায়ে কেরাম, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং ময়ামারী মোড়ের ব্যবসায়ীরা।
উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়। তারপর শিক্ষার্থীরা পবিত্র কুরআন শরীফের শেষ সবক শোনানোর মাধ্যমে হিফজ সম্পন্ন করে। যারা হিফজ সম্পন্ন করেছে তাদের হাতে জায়নামাজ এবং ইসলামিক বই উপহার তুলে দেওয়া হয়।
হাফেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্য শিক্ষার্থী এবং উপস্থিত ওলামায়ে কেরাম কিছু বক্তব্য রাখেন। তারপর দোওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।