ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের সামনে বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকার রেললাইনের ওপরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন স্থানীয় এলাকাবাসী।

নিহত যুবকের নাম জয়নাল আবেদীন। তাঁর পিতার নাম মো. নয়া মিয়া। তাঁর স্থায়ী ঠিকানা ডাংয়াপাড়া, বটতলিহাট, চন্দবাড়ী, পঞ্চগড়।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে ৬৮ পাড়া গ্রামের লোকজন রেললাইনের ওপরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বিষয়টি ভেড়ামারা থানা পুলিশকে অবহিত করেন।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।

খবর পাওয়ার সাথে সাথেই ভেড়ামারা থানার ওসি শামীমা শেখের নির্দেশনায় থানায় কর্মরত এএসআই মো. মোকলুকুর রহমান এবং তাঁর সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং নিহতের পরিচয় নিশ্চিতকরণসহ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিবিড় তদন্ত শুরু করেছে।