চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর চন্দ্রমোহন হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমান খান, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ও প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় সরকারি দপ্তর প্রধান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকণ্ডলী উপস্থিত ছিলেন।