চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “ঘরে থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ডবিষয়ক মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম। এতে আরো উপস্থিত ছিলেন, রহনপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মহাতাব মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমন, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক – শিক্ষার্থী ও সুধীজন প্রমুখ।