আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন নিয়োজিত তথ্যসংগ্রহকারীরা। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য পরিবার নির্বাচন করে কর্মসূচির সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আলফাডাঙ্গা উপজেলা মিনি কনফারেন্স রুমে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
প্রেস কনফারেন্সে নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ হবে স্বচ্ছ ও নিরপেক্ষ, এখানে কোনো স্বজনপ্রীতি হবে না, কারো বিরুদ্ধে কোনো পেলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য সংগ্রহের বিষয়ে তিনি উপজেলার সর্ব মহলের সহযোগিতা কামনা করের ইউএনও মো. জোবায়ের হাবিব।