জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের জামালপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত্তিবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ১ম তলার নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখ (সোমবার), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল রবিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সরজমিনে ভবনটির সার্বিক কাজের গুণগত মান ও সর্বশেষ অবস্থা পরিদর্শন ও যাচাই-বাছাই করেন। পরিদর্শনের পর কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং পরিদর্শকদের মতে এখন পর্যন্ত কাজে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়নি।

উক্ত পরিদর্শনকালে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ফারুক হোসেন, সংশ্লিষ্ট কাজের ম্যানেজার, হেড মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রংমিস্ত্রি, স্যানিটেশন মিস্ত্রি, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

ভবন নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত যাঁরা বিভিন্নভাবে শ্রম, পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, জামালপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, “আমাদের প্রিয় এই বিদ্যাপীঠের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকলের পক্ষে সর্বস্তরের সুধীজনের নিকট বিনম্র দোয়ার আরজি জানাচ্ছি।