ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ৮ টায় কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাধীনতা ফাউন্ডেশন কেশরহাট, মোহনপুর, রাজশাহীর উদ্যোগে এবং প্রগতি সংঘ কেশরহাট ও ব্যবসায়িক ঐক্য পরিষদ কেশরহাট, মোহনপুর, রাজশাহীর সার্বিক সহযোগিতায় ক্যাম্পটির আয়োজন করা হয়।
সকাল থেকেই চিকিৎসা নিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ২,৫০০ নারী-পুরুষ ভিড় জমান। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন দিনাজপুর থেকে আগত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা। এ সময় ছানি পড়া রোগীদের বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয় ৪৪০ জন।
অনুষ্ঠানের প্রধান অতিথিঃ রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিশেষ কাজে ঢাকা থাকায় উপস্থিত হতে পারেন নাই।
পৃষ্ঠপোষকতায়: কেশরহাট ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক খুশবর রহমান, কেশরহাট প্রগতি সংঘ আহ্বায়ক ওসমানী আলী সঞ্চলনায়, সভাপতিত্ব করেন স্বাধীনতা ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম রেজা। চিকিৎসা সহায়তা: গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর।
স্বাধীনতা ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম রেজা বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। গরিব ও অসহায় মানুষ যেন চোখের আলো ফিরে পায়, সেজন্যই এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন।
এবারে মোট রোগী সংখ্যা ২,৫০০ জন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ১,৭০০ অধিক; চশমা প্রদান করা হয় ৩৫০ জন; ছানি পড়া রোগীদের বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয় ৪৪০ জন। মানবতার কল্যাণে স্বাধীনতা ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রগতি সংঘ দপ্তর সম্পাদক ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেল, কেশর বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মুর্শিদা খাতুন এবং স্বাধীনতা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খালেদ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন কেশরহাট প্রগতি সংঘ সদস্যবৃন্দ, কেশরহাট ব্যবসায়িক ঐক্য পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।