আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের একটি লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। রোববার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মহারাজপুর-মণ্ডলটোলার বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এসআরবি’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার এএসপি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তরিকুল ইসলাম বলেন, বিকালে খবর আসে মহারাজপুর-মণ্ডলটোলারি একটি লেবু বাগানে ককটেল মজুত করা হয়েছে। খবর পাওয়ার পর এসআরবির একটি টিম সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে রাত সাড়ে ৯ টার দিকে ককটেলগুলো উদ্ধার করে। তিনটি বালতিতে মোট ১৭টি ককটেল রাখা ছিলো।

 

তিনি আরও বলেন, ককটেলগুলো কারা কেন রেখেছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই এসআরবি কর্মকর্তা।