মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১০অক্টোবর) সকাল সারে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক এলাকায় জেলা শহর ফরিদপুরের যাতায়াতের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা আসাদ সিকদারের ছেলে লিমন(২২)একই গ্রামের বাসিন্দা রাজ্জাক সিকদারের ছেলে আরিফ(১৫)কেএম ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ ইউসুফ এর ছেলে আসাদ(৩০) ও ফরিদপুর কানাইপুর সদর ইউনিয়নের সুবর্না আক্তার(৩২)।
দুর্ঘটনায় আহতদের উদ্ধারের বিষয়ে চরভদ্রাসন ফায়ার স্টেশন অফিসার মোঃমোর্তুজা ফকির বলেন সকাল সারে আট টার দিকে আমাদের কার্যালয় হতে কিছু দুরে একটি দুর্ঘটনার খবর পাই। আমরা আমাদের সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। এখানে একটি মোটরসাইকেল ও অটরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরতর আহত হয়। আমরা আহতদের উদ্ধার করে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে দেই। এই ঘটনায় তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এছাড়া অটোতে থাকা অপর দুই জন সুস্থ অবস্থায় বাড়ি ফিরছেন বলে জানান ফায়ার স্টেশন কর্মকর্তা।