বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন করেছেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

 

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

 

উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সহকারী পুলিশ কমিশনার মুকসুদপুর সার্কেল নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু প্রমূখ।