হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৪ নং চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহবুব হাসান মাবুদের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চিৎলা ইউনিয়নের হুদাপাড়া রুইথনপুর ফুটবল মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা মোটরসাইকেল নিয়ে এতে অংশ নেন। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে হাপানিয়ায় গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব হাসান মাবুদ। তিনি বলেন, “চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ আমার রাজনৈতিক জীবনের অভিভাবক। শরীফুজ্জামান শরীফের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের প্রয়োজন। তাই সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন—এটাই আমার আশা।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করবেন এবং চিৎলা ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করবেন।
আয়োজকদের দাবি, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শোডাউনটি সম্পন্ন হয়েছে।