বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক আশরাফ আলী (৩৫) নিহত হয়েছে। শুক্রবার ( ২ অক্টোবর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় মুরগী বোঝাই অটোভ্যান চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাঁদে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আশরাফ আলী উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত আশরাফ আলীর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এই সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।