সাহিদা পারভীনঃ

 

বুধবার সন্ধায় রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিকে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত আওয়ামী লীগের সহসভাপতির নাম আমিরুল ইসলাম। সে কালুখালীর বৃগোপালপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম খোরশেদ মন্ডল।

কালুখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল বুধবার সন্ধায় মদাপুর বাজারে ঘোড়াফেরা করছিলো। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা রয়েছে। মামলা নং ৯ তাং ২৩/৪/২০২৫। বিশেষ ক্ষমতা আইনের ১৫(১),১৫ (৩) মোতাবেক। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।