আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ উঠেছে। উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি)একটি গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটেছে।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ওই গুচ্ছ গ্রামের সেলিম রেজার পুত্র সবুজ (১৪) একই গ্রামের জনৈক ব্যক্তির শিশু কন্যাকে (৪) খাবারের লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এদিকে ওই শিশু বাড়িতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ও রক্তক্ষরণ শুরু হয়। শিশুর মা তার কাছে জানতে চাইলে শিশুটি তার মাকে ঘটনার কথা জানান। এমতাবস্থায় শিশুর মা মঙ্গলবার থানায় অভিযোগ করতে আসেন।কিন্ত্ত পুলিশ অভিযোগ না নিয়ে তাদের ফেরত পাঠায় বলে জানান ভিকটিমের মা।

এদিকে সামাজিক মর্যাদার কথা ভেবে শিশুকে বাড়িতেই দুদিন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।কিন্ত্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায়,বুধবার সকালে শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।এখানো সে চিকিৎসাধীন রয়েছেন।তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই শফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।