আরিফুল ইসলাম রতনঃ

 

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অ্যাডভোকেসি, লবি ও পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধোবাউড়া উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সিএইচ ও প্ল্যাটফর্মের সভাপতি দিলীপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং শামসুল হক মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।

 

সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মুর্শিদা আক্তার মনি, সমবায় কর্মকর্তা কামরুল হুদা, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমনস দিও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর রেজাউল করিম, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের কো-অর্ডিনেটর সোহাস চিরান এবং প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার।

 

এ সময় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের সোশ্যাল মোবিলাইজার বাবুল হোসেন, তমসা পাঠাংসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সংলাপে মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা, সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।