বাদশাহ মিয়াঃ

“রুপালী মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় গোপালগঞ্জের মুকসুদপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে, উপজেলার টেংরাখোলা এলাকার আগারী অভয় আশ্রমে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।