বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গেড়াখোলা ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ওয়েকাম পরিবহন ( ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯) এবং গোপালগঞ্জগামী অজ্ঞাত একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় ঘটনাস্থলে পথচারী আকরাম বিশ্বাস গুরুত্বর আহত হলে, স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অজ্ঞাত কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে । বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।