ডেস্ক রিপোর্ট:

 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তত্ত্ব ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

 

সভায় বক্তারা বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে। একই সঙ্গে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এসেছেন এবং জনগণের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। তারা কচিকাঁচাদের নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক সমাধান আসবে না।

 

অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।