ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাছ চাষের একটি খাল থেকে এক নারীর অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেললাইনের পূর্ব পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন ওই খালে একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ ও অন্যান্য তথ্য উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।