নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন ও সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

 

সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃমোফাজ্জল হোসেন,সমাজসেবা কর্মকর্তা মোঃ কাজে শামীম আহমেদ,সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বিএনপি সদরপুর উপজেলা আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু),ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি এবং সদরপুর বাজার বণিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন এবং সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।