তরিকুল ইসলাম মোস্তফাঃ

 

​আসন্ন বাউফল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটার ও বিভিন্ন পেশাজীবী মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন বাউফল পৌরসভা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

​শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় বাউফল-কালাইয়া সড়কের বিভিন্ন দোকানপাট, পথচারী এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ ব্রিকফিল্ড এলাকা থেকে শুরু হয়ে বাউফল উপজেলা পরিষদ প্রধান গেটে হয় পাবলিক মাঠে এসে শেষ হয়।

​বিতরণকৃত লিফলেটে প্রার্থীর নিজস্ব অঙ্গীকার, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং পৌরবাসীকে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা দেওয়ার বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে।

​​প্রতিটি এলাকায় পর্যাপ্ত স্ট্রিট লাইটিংয়ের ব্যবস্থা ও পৌরবাজার আধুনিকায়ন।​নদী ও খাল তীর সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন।​মাদক ও ইভটিজিংমুক্ত বাউফল গড়ার অঙ্গীকার।​নারী ও যুবদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি।একটি উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব বাউফল পৌরসভা গড়ার আহ্বান।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া কর্মসূচিতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।