নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি, শিল্প, বাণিজ্যিক ও অন্যান্য আগ্রহী গ্রাহকের ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চরভদ্রাসন সাবজোনাল অফিস, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।

 

সভায় চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ, চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন, চরভদ্রাসন থানা যুবদলের সভাপতি, সাংবাদিক মেজবা উদ্দিন, আব্দুস সবুর মোল্লা (কাজল)সহ রুফটপ সোলারে আগ্রহী বিভিন্ন ব্যক্তি এবং সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্ত হতে আগ্রহীরা উপস্থিত ছিলেন।

 

সভায় মো. এনায়েত হোসেন, এজিএম (ওএন্ডএম), চরভদ্রাসন সাবজোনাল অফিস, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি রুফটপ সোলার স্থাপনের সুবিধা, সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া, সরকারের বিভিন্ন প্রজ্ঞাপন ও প্রণোদনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ রুফটপ সোলার সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রুফটপ সোলার ব্যবহারের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবদান রাখার পাশাপাশি সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।