বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বসতঘর থেকে মোমেনা বেগম (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মোমেনা বেগম উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামের রুবেল শেখের স্ত্রী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মোমেনা বেগম বিকেলে বসতঘরের দরজা জানালা বন্ধ করে ওড়না দিয়ে আড়ার সহিত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মোমেনা বেগমকে আড়ার সহিত ওড়না দিয়ে গলায় ফাস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে ওড়না কেটে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনে। সংবাদ পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

 

এবিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।