মানিক কুমার দাসঃ

 

শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

কর্মসূচির মধ্যে আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পূজারম্ভ ও দুপুর দেড়টায় পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। এ সময় সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিক সমৃদ্ধি প্রতিষ্ঠার পাশাপাশি শিল্প ও কর্মজগতের কল্যাণ কামনা করা হবে।

 

পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় প্রসাদ বিতরণ এবং দুপুর সাড়ে ২টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে জুনিয়র, প্লে থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

 

এদিন রাত ১০টায় আনন্দ শোভাযাত্রা শেষে শ্রীশ্রী বিশ্বকর্মার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। পূজার সকল কর্মসূচিতে হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।