আব্দুস সালাম তালুকদারঃ
সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে প্রাণীসম্পদ অধিদপ্তর ৫ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতাল চত্বরে এই বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এতো আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, উপজেলা ভেটেনারি সার্জেন্ট বরণ কুমার প্রামাণিকসহ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, প্রতিটি রোপিত গাছের পরিচর্যা, নিয়মিত পানি প্রদান, সুরক্ষা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে পাঁচ বছরে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫ লক্ষ বৃক্ষ দেশের জন্য একটি মূল্যবান পরিবেশগত সম্পদে পরিণত হবে।
শেষে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালে চত্বরে ২২টি সুপারি গাছের চারা রোপণ করেন।