মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুবআলী চৌধুরী স্মৃতিপাঠাগার ও ক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার (১২ সেপ্টেম্বর)সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সভাপতি মো.রিফাতুল হকের সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো.চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি মো.হাবিবুর রহমান রাজা, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের নবগঠিত কমিটির সহ—সভাপতি শামসুল আলম আকুল ও অধ্যাপক মো.সহিদুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জিন্নাহ ও মুহাম্মদ শাহাদত আলী, কোষাধ্যক্ষ মো.সাজ্জাদ আলী চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খোন্দকার মো.হাফিজুল ইসলাম, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো.জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো.হাবিবুল্লাহ, ক্রীড়া সম্পাদক শামীম মাহমুদ, ধর্মীয় সম্পাদক মো. এনামুল হক, নির্বাহী সদস্য চিত্তরঞ্জন কুন্ডু ও এম.এ. মান্নান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় পাঠাগারে পাঠক বৃদ্ধি এবং পাঠাগারের অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
নব গঠিত কমিটিতে নির্বাচিতরা হলেন, সভাপতি— পাংশা উপজেলা নির্বাহী অফিসার (পদাধিকার বলে), সহ—সভাপতি— শামসুল আলম আকুল, অধ্যাপক মো.সহিদুর রহমান ও কাজী ফরহাৎ জামিল রুপু, সাধারণ সম্পাদক— শামসুল আলম সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক— এম. এ জিন্নাহ ও মুহাম্মদ শাহাদত আলী, সাংগঠনিক সম্পাদক— মো.বাহারাম হোসেন সরদার, কোষাধ্যক্ষ— মো. সাজ্জাদ আলী চৌধুরী, দপ্তর সম্পাদক— শেখ মুহাম্মদ সবুর উদ্দিন,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক— খোন্দকার মো.হাফিজুল ইসলাম, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক— মো.জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক— মো.হাবিবুল্লাহ, ক্রীড়া সম্পাদক— শামীম মাহমুদ, প্রচার সম্পাদক— মো. মোক্তার হোসেন, ধর্মীয় সম্পাদক— মো. এনামুল হক ও অশোক কুমার পাল, নির্বাহী সদস্য— কাজী আসকার দানিয়েল সিপার, চিত্তরঞ্জন কুন্ডু, মো.শওকত সরদার, এম.এ. মান্নান, মুহাম্মদ ফিরোজ হায়দার, সুশীল কুমার মুদী, নূর—ই—আলম সিদ্দিকী মামুন, আনিসুররহমান, মুন্সী তৌহিদ আহম্মেদ ও খোন্দকারমিজানুররহমানমিন্টু।
এছাড়া উপদেষ্টা কমিটিতে রয়েছেন, প্রধান উপদেষ্টা— মো.হারুন অর রশিদ, রাজবাড়ী—২ আসনের জাতীয় সংসদ সদস্য (পদাধিকার বলে), উপদেষ্টা— অধ্যক্ষ, পাংশা সরকারী কলেজ (পদাধিকার বলে), উপদেষ্টা— চেয়ারম্যান পাংশা উপজেলা পরিষদ (পদাধিকার বলে), উপদেষ্টা— মেয়রপাংশা পৌরসভা (পদাধিকার বলে)।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাঠাগারের সভাপতি মো. রিফাতুল হক প্রথম সভায় পাঠাগারের ২৭ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্য নির্বাহী কমিটি—২০২৬ অনুমোদন প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৬৫ সালে এয়াকুবআলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব প্রতিষ্ঠিত হয়। পাঠাগারে খ্যাতিমান লেখকদের কয়েক হাজার বই রয়েছে। এছাড়া পাঠাগারে একাধিক দৈনিক পত্রিকা রয়েছে।শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, এছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকদের জন্য পাঠাগার খোলা থাকে।