প্রদীপ্ত চক্রবর্তী:

 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য জননেতা মো. এনামুল হক এনাম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সাড়ম্বরে উদযাপনের জন্য বর্তমান সরকার এবং তিনি সার্বিকভাবে সহযোগিতা করবেন।

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পরিচালনা পর্ষদ ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির প্রাক্তন সদস্য সচিব জনাব খোরশেদ আলম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, প্রকৌশলী কনক চৌধুরী বাবু, প্রকৌশলী রাজিব দাশ, অরবিন্দু চৌধুরী অঞ্জন, দীপেশ চৌধুরী দেবু প্রমুখ।

 

মাননীয় সংসদ সদস্য মো. এনামুল হক এনাম আসন্ন শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।