আরিফুল ইসলাম রতন:

 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পাতাম গ্রামে জনসাধারণের জন্য উন্মুক্ত সুপেয় পানির ব্যবস্থার শুভ উদ্বোধন করা হয়েছে।

 

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) মাহাবুব ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত এ সুপেয় পানির ব্যবস্থার শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মাহাবুবুর রহমান।

 

এ সময় বক্তব্য রাখেন পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল হক মনজু, মুন্সিরহাট দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মিরাশ উদ্দিন, মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

 

বক্তারা বলেন, নিরাপদ ও সুপেয় পানি মানুষের মৌলিক প্রয়োজন। গ্রামবাসীর জন্য উন্মুক্ত সুপেয় পানির ব্যবস্থা করায় মাহাবুবুর ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এ সময় স্থানীয় এলাকাবাসী মাহাবুবুর ফাউন্ডেশনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।