মোক্তার হোসেনঃ

 

রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকালে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় সভায় অধ্যাপক মো. সহিদুর রহমান, অধ্যাপক হাজারী আবুল হাসিম, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, মো. এবাদত আলী সেখ ও মো. আবুল হাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের কার্যক্রমে গতিশীল সৃষ্টির উপর আলোচনা করা হয়। সর্বশেষ সভায় আগামী শনিবার ১২ সেপ্টেম্বর নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবীন- প্রবীণ লেখকদের নজরুল বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।