আরিফুল ইসলাম রতন:
ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ধোবাউড়া শাখা।
সংগঠনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও-এর নেতৃত্বে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি সংরক্ষণ ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়রা বলেন, ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ধোবাউড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। সংগঠনটির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।