ফিরোজ আলম:
রাজশাহীর মোহনপুর উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র কেশরহাট বণিক সমবায় সমিতির (নিবন্ধন নং-১৬৪২) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কেশরহাট ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, সহসভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ মাহাবুব আলম, দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিন এবং কার্যনির্বাহী সদস্য মকলেছুর ও খোন্দকার হাফিজুর রহমান শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক খুশবর রহমান, প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ওসমান আলী ও খালেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বণিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ-ক্যাশিয়ার ওসমান আলী বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।
প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান বলেন, অনিবার্য কারণে যেসব নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাদের পরবর্তীতে শপথ গ্রহণের সুযোগ রয়েছে।