বাদশাহ মিয়াঃ

সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ আগষ্ট) সকালে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা শিল্পকলার ব্যবস্থাপনায়, উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীষ্মদেব মন্ডল, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাঈম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমূখ।

 

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে, নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সাংস্কৃতিক প্রতিযোগিতার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।