মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

 

দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাকিমপুর পৌর বিএনপির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে নেতা-কর্মীরা রোগীদের হাতে খাবার তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

 

হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”