নিজস্ব প্রতিনিধিঃ
সাংবাদিক, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক কর্মী গোলাম মোর্তবা রিজু বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাকে নতুন দায়িত্বের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
গোলাম মোর্তবা রিজু দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের অডিটোরিয়ামে বিপিজেএফ আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে গোলাম মোর্তবা রিজুর হাতে কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব প্রদানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে গোলাম মোর্তবা রিজু বলেন, “আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি—বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।”
তিনি বলেন, “বিপিজেএফ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও বলেন, “আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব প্রদান করায় বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আগামীর পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চিত্রনায়িকা রাকা আলম।
প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। স্বাগত বক্তব্য দেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।
এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিপিজেএফের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।