কলকাতা থেকে মনোয়ার ইমামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্বের নবগ্রাম অঞ্চলের হিমচিতে আয়োজন করা হয়েছে বিশাল শান্তি মিছিল ও ধর্মীয় জলসার।
আগামী ২৬ আগস্ট সকাল ৭টায় হিমচি গ্রামের মাদ্রাসা জামিয়া মুশিদিয়া আকতারিয়া ফায়জানে আহলে বাইত এবং হিমচি মণ্ডলপাড়া জামে মসজিদের সামনে থেকে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে শান্তি মিছিলটি বের হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন।
মহা মিছিলের নেতৃত্ব দেবেন ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামী ব্যক্তিত্ব ও কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর, নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ শাহ হজরত আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী।
এদিকে, পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৮ আগস্ট হিমচি মাদ্রাসা কমিটি ও হিমচি গ্রামবাসীর উদ্যোগে বিশেষ জলসার আয়োজন করা হয়েছে। জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পণ্ডিত ও কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি হজরত আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী।
জলসায় আরও বক্তব্য রাখবেন মাওলানা ও কারী ইকবাল হোসেন মণ্ডল আলকাদেরী, হাফিজ জামির হোসেন, কারী আরিফুর হোসেন আলকাদেরী, মাওলানা আযফার রেযা আলকাদেরীসহ অন্যান্য মাওলানা ও আলেম-ওলামা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালনা করবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি হজরত আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করবেন হিমচি মাদ্রাসা কমিটি ও হিমচি গ্রামের সর্বস্তরের বাসিন্দারা।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করবেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী এবং হিমচি মণ্ডলপাড়া জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন মণ্ডল।
আয়োজকরা পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে শান্তি মিছিল ও জলসায় ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন।