মোঃ জিয়াউর রহমানঃ

 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী মাদ্রাসা পাড়া গ্রামের আলমগীর হোসেনের, স্ত্রী মোছাঃ টগরী খাতুন (৩৭) ।

 

বিবাহের ১৬ বছর ঘর সংসারে দুইটা ছেলে ও একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন। সেই নিখোঁজ টগরী ৪ দিনেও কোন সন্ধান মেলেনি ।

 

গত (২০আগষ্ট ২০২৬) তারিখে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার সময় বাসা থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নিজের চিকিৎসা সেবা উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় টগরী ।

 

টগরী, পিতা মোঃ মকলেছুর রহমান বলেন (২০ আগস্ট) বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার সময় বাসা থেকে বের হয় । এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

 

পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন এবং বিভিন্ন জায়গায় খোঁজা খোজি করেও আমার কন্যা সন্তানের কোন সন্ধান পাওয়া যায়নি ।

 

এই ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ করেছেন পরিবারটি। নিখোঁজ টগরী সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৮৬২৮২৪০০৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, টগরী নিখোঁজের ব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধানের জন্য।