বাদশাহ মিয়াঃ
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খোন্দকার রুহুল আমিনকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদারের আয়োজনে, টেকেরহাট খালিয়া মাঠে এ সম্মাননা প্রদান করা হয়।
হাজ্বী ছলিম হাওলাদার ও হাচেন হাওলাদার স্বরনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টেের আয়োজন করেন, বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার। খেলাটি শুরু থেকে গণমাধ্যমে সুন্দরভাবে কভারেজ করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি ও টেকেরহাট নিউজের এডমিন খোন্দকার রুহুল আমিন (মুকুল)। ফাইনাল খেলায় তাকে সাংবাদিক সম্মাননা তুলে দেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার।
এ সাংবাদিক সম্মাননায় আনন্দ প্রকাশ করে খোন্দকার রুহুল আমিনকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি।