মোক্তার হোসেনঃ

 

রাজবাড়ী জেলার পাংশা বীজ উৎপাদন খামারে সানিং ফ্লোর নির্মাণ কাজ এগিয়ে চলছে। বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাধীন আধুনিকীকরণ ও উন্নয়ন প্রকল্প (এম.আই.ই.এফ) দ্বিতীয় পর্যায়ের উল্লেখিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৬৫-৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ঢাকার রিফা-সাফা এন্টারপ্রাইজ প্রকল্পের কাজ করছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সরেজমিন জানা যায়, সানিং ফ্লোরের (চাতাল) একটি অংশের আরসিসি ঢালাই ও
ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। অপর অংশের কাজ চলমান রয়েছে। বিএডিসির (ক্ষুদ্র সেচ) উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল আজিম জানান, তিনি সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে কয়েকদিন আগে সানিং ফ্লোরের (চাতাল) একটি অংশের ১০ ইঞ্চি আরসিসি ঢালাই সম্পন্ন করা হয়। কাজের মান সন্তোষজনক।

 

পাংশা বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ ফারুক হোসেন জানান, বিএডিসির (ক্ষুদ্র সেচ) উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল আজিম প্রকল্পের কাজ দেখভাল করছেন। তিনিও প্রকল্পের কাজ তদারকী করছেন।

 

কৃষিবিদ ফারুক হোসেন জানান, প্রথম দিকে সাইডে যে ইট আনা হয়েছিল তার মান নিয়ে প্রশ্ন উঠায় ঠিকাদারের লোকজন তা ফেরত পাঠায়। পরে ভালো ইট এনে কাজ করা হচ্ছে। আরসিসি ঢালাইয়ের কাজে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

কৃষিবিদ ফারুক হোসেন আরও বলেন, সানিং ফ্লোরের একটি অংশের ১০ ইঞ্চি আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। অপর অংশের কাজ চলমান রয়েছে। বাকি অংশে বালু ফিলিংয়ের পর ১০ ইঞ্চি আরসিসি ঢালাই হবে। সানিং ফ্লোরের মোট ৫শত স্কয়ার মিটার আরসিসি ঢালাই হবে বলে তিনি উল্লেখ করেন।