বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে পদায়ন পেয়েছেন ডা. ভীষ্মদেব মন্ডল।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে বদলি করে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে পদায়ন বা বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হয়েছেন একই প্রতিষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ভীষ্মদেব মন্ডল। অপরদিকে, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনকে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের জুনিয়র লেকচারার পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পদায়ন বা বদলিকৃত পদে কোনো কর্মকর্তা বর্তমানে কর্মরত থাকলে তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হবে।
এছাড়া প্রজ্ঞাপন জারির পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ষষ্ঠ দিন থেকে তারা সরাসরি অবমুক্ত (রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।