বাদশাহ মিয়া:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদ খান রাজু ও সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মুকসুদপুর থানার পুকুর ও সরকারি মুকসুদপুর কলেজের পুকুরে মোট ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।