আব্দুস সালাম তালুকদারঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬ রাউন্ড গুলি একটা ম্যাগাজিনাহ ৬ পিস নেশা জাতীয় ইনজেকশন ব্যুরোপ্রফিন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ বাহিনী।

 

মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে মাদক দ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে ম্যাগাজিন, গুলি ও ব্যুরোপ্রফিন উদ্ধার করেছে যৌথ বাহিনী।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে মো. ইব্রাহিম আলীর ছেলে মোসাহাকের বাসায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে তার বসত ঘড় থেকে ১ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ৬ পিস নেশা জাতীয় ব্যুরোপ্রফিন এ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।

 

তবে মোসাহাক পুলিশের উপস্থিত টের পেয়ে তাৎক্ষণিক কৌশলে পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে ও মাদক দ্রব্য আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।