মোল্লা মনিরুজ্জামানঃ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাসের পক্ষথেকে চারাগাছ বিতরন অনুষ্টিত হয়েছে।
১১ (আগষ্ট ২০২৬ ইং) রোজ মংগল বার বিকাল ৫ ঘটিকায় আয়োজনে জনাব মাসুদ রানা চেয়ারম্যান আরএম এন্টারপ্রাইজ এর উদ্যোগে সাতৈর বাজারের নতুন মসজিদ মার্কেটের সামনে কোরানতেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরান তেলোয়াত করেন হাফে আলহাজ আতিকুর রহমান ও গিতা পাঠ করেন পরিমল সিকদার পিষূস। অনুষ্ঠান টি পরিচালনা করেন কৃষিবিদ ও সাংবাদিক আকরাম হোসেন আকিজ।
প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আলহজ খন্দকার নাসিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জাতীয় বাদীদল (বিএনপির) সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার শাহা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হিরু মুন্সি, বোয়ালমারী উপজেলার সনাতন ধর্মের তির্থস্থান কয়রা কালীবাড়ি মন্দিরের সন্মানিত সভাপতি শ্রী শুভাষ চন্দ্র শাহা, মধুখালী উপজেলা বিএনপির সংগ্রামী প্রবীন নেতা আবুল কাসেম, সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জাকির হোসেন (টিআই), বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর শেখ, জিয়া মেম্বার ও খানখরদীয়ার স্থানী গ্রাম্য মাতুব্বর মো: বাবুল শেখ।
আরএম গ্রুপের চেয়ারম্যান মাসুদ রানার বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক সেলিম বিশ্বাস আরএম গুরুপের চেয়ারম্যান মাসুদ রানার মেজো ভাই আগামী ২ নং সাতৈর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: এলিম বিশ্বাসের হাত ধরে প্রধান অথিতি খন্দকার নাসিরুল ইসলাম গাছ বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।