মোঃ ইকবাল হোসেন:

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর জামানের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্বকালীন সময়ে আলফাডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মো. সোহেল শরিফ, সাবেক সভাপতি আবু সালেহ মুসা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুজ্জামান আরব আলী, পৌর ছাত্রদলের সহসভাপতি মাহমুদুল ইসলাম, ফয়সাল হুসাইন তমাল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওরেসুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সাদী হাসান ও ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।